সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই সাবেক সাংসদ সাঈদ ইস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অজর্নের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ রমনা থানায় এ মামলা দায়ের করেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান জানান, ২০০৯ সাল থেকে সাঈদ ইস্কান্দারের সম্পদের অনুসন্ধান চলেছে। অনুসন্ধান শেষে জানা গেছে, তাঁর অর্জিত অবৈধ সম্পদের পরিমাণ চার কোটি ৭২ লাখ টাকা।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাঈদ ইস্কান্দারকে দুদক সম্পদের হিসাব দাখিলের জন্য চিঠি দেয়। কিন্তু সেই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ওই চিঠির বিষয়টি স্থগিত ঘোষণা করেন।এ বিষয়ে মুঠোফোনে সাঈদ ইস্কান্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।