সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আগামী ৩০ মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান মামলার নথি গ্রহণ করে এ আদেশ দেন।গতকাল বুধবার দুদুকের উপপরিচালক বেনজীর আহমেদ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় এ মামলা দায়ের করেন।আজ রমনা থানা থেকে মামলার এজাহার আদালতে পাঠালে আদালত এ আদেশ দেন।দুদকের চেয়ারম্যান গোলাম রহমান জানান, ২০০৯ সাল থেকে সাঈদ এস্কান্দারের সম্পদের অনুসন্ধান চলেছে। অনুসন্ধান শেষে জানা গেছে, তাঁর অর্জিত অবৈধ সম্পদের পরিমাণ চার কোটি ৭২ লাখ টাকা।এর আগে তত্ত্বাবধায়ক সরকারের সময় সাঈদ এস্কান্দারকে দুদক সম্পদের হিসাব দাখিলের জন্য চিঠি দেয়। কিন্তু সেই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ওই চিঠির বিষয়টি স্থগিত ঘোষণা করেন।