প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আরও চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান এ রিমান্ড মঞ্জুর করেন।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পঞ্চম দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।সাঈদীর পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। সাঈদীকে এর আগে চার দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়।