সাঈদী-কাদেরের তদন্ত প্রতিবেদন চেয়ে করা আবেদন খারিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই জামায়াত নেতার ব্যাপারে করা তদন্তের প্রতিবেদন চেয়ে আসামিপক্ষের আবেদন খারিজ করা হয়েছে। তাঁরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা।আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আবেদন খারিজ করেন।ট্রাইব্যুনাল আদেশে বলেন, দুজনের বিরুদ্ধে করা তদন্তের প্রতিবেদনে মামলার সাক্ষীদের বিস্তারিত বিবরণ আছে। তাই সেটি সরবরাহ করা হলে সাক্ষীর গোপনীয়তা নষ্ট হওয়ার সুযোগ থাকে। বিষয়টি উল্লেখ করে ট্রাইব্যুনাল তদন্ত প্রতিবেদন চেয়ে আসামিপক্ষের করা আবেদন খারিজ করে দেন। আসামিপক্ষে তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে সৈয়দ হায়দার আলী ও মোহাম্মদ আলী শুনানি করেন।