প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শুক্রবার বিকেলে এ মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম দিলারা আলো চন্দনা দুই দিন মঞ্জুর করেন।