সাঈদীকে সেফ হোমে এক দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে সেফ হোমে নিয়ে এক দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। তদন্তকারী সংস্থা গত ২০ এপ্রিল প্রসিকিউশনের মাধ্যমে তিন দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করে। মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ বৃহস্পতিবার এ দিন মঞ্জুর করে। ট্রাইব্যুনালের আদেশে আরও বলা হয়, সাঈদী ডায়াবেটিক ও হূদরোগে আক্রান্ত। তাই সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই একজন চিকিত্সক ও আইনজীবীকে উপস্থিত থাকতে হবে। জিজ্ঞাসাবাদের বিরতির সময় চিকিত্সক তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী কর্মকর্তা সাঈদীর ওপর কোনো ধরনের চাপ ও হুমকি দিতে পারবেন না। ট্রাইব্যুনালের আদেশে ট্রাইব্যুনাল মনে করে সুষ্ঠু তদন্তের জন্য অভিযুক্ত সাঈদীকে জিজ্ঞাসাবাদ করা ছাড়া কোনো উপায় নেই।আজ পৌনে ১১টায় বিচারকাজ শুরু হয়ে ১১টা ৫০ মিনিট পর্যন্ত চলে।