সাঈদীকে হূদরোগ ইনস্টিটিউটে স্থানান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিত্সার জন্য ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নির্দেশ দেন।সকালে ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে এ মামলার কার্যক্রম মুলতবির আবেদন জানান সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শকের চিকিত্সাসনদ উপস্থাপন করে তিনি বলেন, এনজিওগ্রামের পর সাঈদীর হূিপণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে দুটি প্রায় ৯০ শতাংশ। চিকিত্সকেরা আরও দুটি পরীক্ষা করতে বলেছেন। এগুলো হূদরোগ ইনস্টিটিউটে করাতে হবে।এ সময় ট্রাইব্যুনাল সাঈদীকে তাত্ক্ষণিকভাবে স্থানান্তর করার নির্দেশ দেন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলীকে এ নির্দেশ ফোনের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে জানানোর আদেশ দেন।পরে ট্রাইব্যুনাল তাঁর আদেশে বলেন, সাঈদী শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তাঁর চিকিত্সার সব ব্যবস্থা নিতে হবে। কিন্তু এটা বোঝা সম্ভব না যে তিনি কবে সুস্থ হয়ে ট্রাইব্যুনালে আসতে পারবেন। বিধি ৪৩ (এ) উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, দীর্ঘ সময় অসুস্থ থাকার ক্ষেত্রে এ বিধিতে কার্যক্রম মুলতবির কোনো বিধান নেই। এ জন্য মুলতবির আবেদন খারিজ করা হলো।