সাঈদীর আইনজীবীর বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। আজ সোমবার সকালে টাঙ্গাইল মুখ্য বিচারিক হাকিম অঞ্চল আদালতে মামলাটি করেছেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ফজলুল হক বীর প্রতীক। মুক্তিযুদ্ধ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য (পাক-ভারত যুদ্ধ বলে অভিহিত করা) করায় তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।বিচারক কাউছার আহমেদ মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। এদিকে মামলা দায়েরের পর মুক্তিযোদ্ধা ও আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সংক্ষপ্তি সমাবেশ করেন। পরে তাঁরা ফখরুল ইসলামের কুশপুত্তলিকা পোড়ান।মামলার শুনানিতে অংশ নেন শামীমুল আক্তার, বার সমিতির সভাপতি মনিরুল ইসলাম খান, জিপি, পিপিসহ অর্ধশতাধিক আইনজীবী।