সাঈদীর আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীর যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর যুক্তি উপস্থাপন করছেন। বেলা একটার দিকে ট্রাইব্যুনালে বিরতি দেওয়া হয়েছে। এক ঘণ্টা পর আবার শুনানি শুরু হবে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি শুরু হয়। আজ ওই শুনানির দ্বিতীয় দিন।