সাঈদীর ছেলেসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামিম হোসাইন সাঈদীসহ চারজনকে আজ সোমবার আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। রাজধানীর উত্তরা থেকে আজ সোমবার সকালে তাঁদের আটক করা হয়। পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার গাজী রবিউল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।আটক হওয়া ব্যক্তিরা হলেন: সাঈদীর ছেলে ও মাহাদী ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক শামিম হোসাইন সাঈদী, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন এবং আবদুর রশিদ।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, উত্তরা এলাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে এই চারজনকে আটক করা হয়েছে। কিছু লোক বসে নাশকতার ষড়যন্ত্র করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চারজনকে আটক করা হয়। তিনি আরও জানান, রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁদের নিয়ে আসা হচ্ছে।