সাঈদীর জন্য সার্বক্ষণিক সহযোগী
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে একজন সহযোগী দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম শুনানিতে বলেন, হাসপাতালে ভর্তি সাঈদীকে একটি কেবিনে একা রাখা হয়েছে। কিন্তু তাঁর পক্ষে একা হাঁটাচলা করা, পোশাক পরাসহ অন্যান্য কাজ করা সম্ভব হচ্ছে না। তাঁকে ২৪ ঘণ্টা দেখাশোনা করার জন্য একজন ব্যক্তিগত সহযোগী দরকার।শুনানি শেষে ট্রাইব্যুনাল সাঈদীর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে সহযোগী হিসেবে থাকার অনুমতি দিয়েছেন।কারা ও হাসপাতাল কর্তৃপক্ষকে এ আদেশ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।১৪ জুন সাঈদী কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ জুন হাসপাতালে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিত্সা করেন। ১৮ জুন হূিপণ্ডে এনজিওগ্রাম করা হলে তাঁর হূিপণ্ডে চারটি ব্লক ধরা পড়ে, যার মধ্যে দুটি ৯০ শতাংশ। ২০ জুন আরও দুটি পরীক্ষার জন্য তাঁকে ট্রাইব্যুনালের নির্দেশে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।এদিকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে করা দুটি আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।প্রথম আবেদনটি ছিল নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) এবং দ্বিতীয়টি ছিল নিজামীর বিরুদ্ধে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর।