সাঈদীর নাম ও বয়স পাল্টানোর ঘটনায় অভিযুক্তদের অব্যাহতি চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলাওয়ার হোসাইন সাঈদীর নাম ও বয়স পাল্টানোর ঘটনার সঙ্গে জড়িত মাদ্রাসা বোর্ডের কর্মকর্তারা সংসদীয় তদন্ত কমিটির কাছে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন। তবে তদন্ত কমিটি তাঁদের এ অভিযোগ থেকে অব্যাহতি দিচ্ছে না। জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক আছেন।আজ রোববার সংসদ ভবনে সাঈদীর বয়স ও নাম পাল্টানোর ঘটনা তদন্তে গঠিত শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির আহ্বায়ক হুইপ আবদুল ওহাবের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহ আলম ও বীরেন শিকদার অংশ নেন।বৈঠক সূত্র জানায়, সংসদীয় উপকমিটির কাছে ওই ঘটনায় জড়িত মাদ্রাসা বোর্ডের তত্কালীন কর্মকর্তারা অভিযোগ থেকে অব্যাহতির জন্য লিখিতভাবে আবেদন করেছেন। তাঁরা বলেছেন, সাঈদীর নাম ও বয়স পাল্টানোর ঘটনায় কোনো অনিয়ম হয়নি। নিয়ম অনুসরণ করেই নাম ও বয়স সংশোধন করা হয়েছে।বৈঠক শেষে আবদুল ওহাব সাংবাদিকদের বলেন, কমিটি তদন্তের কাজ শেষ করেছে। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যে কমিটি সন্তুষ্ট নয়। তাঁরা এ ঘটনায় জড়িত, এটা স্পষ্ট। তাই তাঁদের অভিযুক্ত করেই কমিটি প্রতিবেদন তৈরি করবে। নাম ও বয়স পরিবর্তনের সঙ্গে জড়িত কর্মকর্তারা হলেন—মাদ্রাসা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবদুল লতিফ, মাদ্রাসা বোর্ডের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক হাফিজুর রহমান, যশোর বাঘারপাড়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মো. হায়দার আলী, ঢাকার সিভিল সার্জনের প্রতিনিধি সাইফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কলসদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রহিম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক এ কে এম রেজাউল করিম (বর্তমানে প্রাইমারি স্কুল ফিডিং প্রোগ্রামের সহকারী প্রকল্প পরিচালক) ও মাদ্রাসা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক আবু ছালেহ আহমেদ।