সাঈদীর পক্ষে জবানবন্দি দিলেন নুরুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের তৃতীয় সাক্ষী মো. নুরুল হক হাওলাদার (৬০) জবানবন্দি দিয়েছেন।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ সোমবার তাঁর জবানবন্দি নেন।জবানবন্দিতে মো. নুরুল হক হাওলাদার বলেন, মুক্তিযুদ্ধকালে পিরোজপুরের পাড়েরহাটে ফকির দাসের ভবনে শান্তি কমিটির কার্যালয় বা রাজলক্ষ্মী হাইস্কুলে রাজাকার ক্যাম্পে—কোথাও সাঈদীকে তিনি দেখেননি।নুরুল হক আরও বলেন, ’৭১ সালের বৈশাখ মাসের শেষ দিকে পাকিস্তানি সেনারা পাড়েরহাটে যায়। তারা সেখানে পাঁচ-ছয়টি দোকান লুট করে। তাদের সঙ্গে ছিলেন সেকান্দার শিকদার, দানেশ মোল্লা, মুসলেম মাওলানা, আসমত আলী মুন্সি, হাজি গণি কাজী। তাঁদের সঙ্গেও সাঈদী ছিলেন না।নুরুল হকের জবানবন্দি শেষ হলে তাঁকে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী জেরা শুরু করেন। জেরা অসমাপ্ত রেখে এ মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।