সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য রোববার
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালে শুধু বিচারপতি নিজামুল হক উপস্থিত ছিলেন।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, শুধু চেয়ারম্যানের উপস্থিতিতে সাফাই সাক্ষ্যগ্রহণ না করলে ভালো হয়। তিনি কার্যক্রম মুলতবি রাখার আবেদন জানান।এই আবেদনে সম্মতি জানিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক আগামী রোববার সাফাই সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য এ কে এম জহির আহমেদ অসুস্থতার কারণে দায়িত্ব থেকে গতকাল অব্যাহতি নেন। অপর সদস্য বিচারপতি মো. আনোয়ারুল হক আজ অনুপস্থিত ছিলেন।