সাঈদীর পক্ষের সাক্ষীর বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীর বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বহাল থাকবে। গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল আসামিপক্ষকে সাক্ষী আনার শেষ সুযোগ দেওয়ার দিন ধার্য করেছিলেন। সেই আদেশ অনুযায়ী আজ রোববার আসামিপক্ষের অবশিষ্ট পাঁচ সাক্ষীকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশের দিন ধার্য ছিল। কিন্তু আজ শেষ পাঁচজন সাক্ষী থেকে মাত্র একজন ট্রাইব্যুনালে উপস্থিত হলে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীকে এ বিষয়ে তাঁদের দেওয়া আদেশের কথা মনে করে দিয়ে বলেন, এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ বহাল থাকবে। আসামিপক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালকে শিথিল হতে বললে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল যদি মনে করে, তাহলে বিষয়টি বিবেচনা করবেন।আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষকে ট্রাইব্যুনাল তাঁদের এ অবস্থানের কথা জানান।আসামিপক্ষের তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষদেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাঁরা হলেন ১৩ নম্বর সাক্ষী দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় ছেলে মাসুদ সাঈদী, ১৫ নম্বর সাক্ষী আবদুস সালাম হাওলাদার এবং ১৬ নম্বর সাক্ষী আবদুল হালিম ফকির। আসামিপক্ষের আইনজীবীদের জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হায়দার আলী। আজ জেরা শেষ হওয়ার আগে জবানবন্দি দেন আসামিপক্ষের সাক্ষী আবদুল হালিম ফকির। জবানবন্দিতে তিনি বলেন, তাঁদের বাড়ি পিরোজপুরের টেংরাখালী গ্রামে। একাত্তরে তাঁদের গ্রামে পাকিস্তানি বাহিনী, রাজাকার বা শান্তি কমিটির কোনো লোক প্রবেশ করেনি। কোনো বাড়িঘর লুট হয়নি। কোনো লোক নিহত হয়নি। সেই সময় দেলাওয়ার হোসাইন সাঈদী শান্তি কমিটির সদস্য বা রাজাকার ছিলেন না এবং মানবতাবিরোধী কোনো কাজও করেননি।