সাঈদীর পরবর্তী শুনানি মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর শুনানি আজকের মতো শেষ হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সাঈদীর পক্ষে তাঁর আইনজীবী যুক্তি উপস্থাপন করেন। এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর যুক্তি উপস্থাপন করেন।আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি শুরু হয়। আজ ছিল শুনানির দ্বিতীয় দিন।