সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি আজ বুধবারের মতো শেষ হয়েছে। আগামী রোববার আবার শুনানি হবে। শুনানির শুরুতেই গত ১৪ জুলাই সাঈদীর অপরাধ আমলে নিয়ে ট্রাইব্যুনালের দেওয়া আদেশ প্রত্যাহারের (রিকল) আবেদন জানান তাঁর আইনজীবী তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল এ আবেদন খারিজ করেন। এরপর তাজুল ইসলাম সাঈদীর বিরুদ্ধে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগের বিরোধিতা করে যুক্তি উপস্থাপন করেন। তিনি ট্রাইব্যুনালকে বলেন, আনুষ্ঠানিক অভিযোগে সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে ঢালাওভাবে বায়বীয় অভিযোগ উত্থাপন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিপরীতে ৭৯টি যুক্তি আছে। ট্রাইব্যুনাল বেলা সোয়া একটার দিকে বিচারকাজ আগামী রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন। সকাল পৌনে ১০টার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।গতকাল মঙ্গলবার সাঈদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু তিনি ‘ভ্রমণের অনুপযোগী’ বলে কারা কর্তৃপক্ষ জানিয়ে দেওয়ায় তাঁকে ট্রাইব্যুনালে আনা যায়নি। তাই গতকাল শুনানি অনুষ্ঠিত হয়নি।