প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন আসামি পক্ষের আইনজীবী এ বিষয়ে শুনানি করবেন। মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ শুনানি শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে বেলা সাড়ে তিনটায় শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী, সাঈদীর বিরুদ্ধে আনা অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। সকাল সাড়ে নয়টার দিকে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।