প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আগামী ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি হবে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ-৩-এর বিচারক মো. মোজাম্মেল হোসেন এ তারিখ ধার্য করেন।আজ এ আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সাঈদীর আইনজীবীদের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ নির্ধারণ করেন।প্রসঙ্গত, আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মাসুমা খাতুন গত বছরের ১৯ আগস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন। গত বছরের ৩০ জুন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।