সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দিচ্ছেন তদন্তকারী কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনের জবানবন্দি নেওয়া শুরু করেছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী তদন্তকারী কর্মকর্তার জবানবন্দি নেওয়া শুরু করেন। বেলা দুইটা থেকে আবার জবানবন্দি গ্রহণ করা হবে। এর আগে এই মামলার কার্যক্রম মুলতবি চেয়ে আসামিপক্ষের করা একটি আবেদন খারিজ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এদিকে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ১৫ এপ্রিল দিন ধার্য করা হয়। আজ ট্রাইব্যুনালে জামায়াতের দুই নেতাই উপস্থিত ছিলেন।