সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৫ জন সাক্ষীর জবানবন্দি, সাক্ষ্য হিসেবে গ্রহণের বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।আদেশে বলা হয়, তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের নজির আরও রয়েছে। সিয়েরালিওন ও রুয়ান্ডায় আন্তজাতিক অপরাধের বিচারের জন্য যে আদালত গঠিত হয়েছে, সেখানে এ বিধান রয়েছে। এ ছাড়া পুনর্বিবেচনার জন্য আসামিপক্ষ যে নথিপত্র ট্রাইব্যুনালে জমা দিয়েছে, সেগুলো প্রমাণ করতে হবে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তাঁরা সেটা করতে পারবেন। কিন্তু এ পর্যায়ে তাঁদের আবেদনের মেরিট (সারবস্তু) না থাকায় আবেদনটি খারিজ করা হলো।শারীরিক অসুস্থতার জন্য সাঈদীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। তাই তাঁর আইনজীবীর উপস্থিতিতে এ আদেশ দেওয়া হয়।এর পর মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিনকে জেরা শুরু করেছেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম।