সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আইনজীবী প্যানেলে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছে তদন্ত সংস্থা। আইনজীবী প্যানেল প্রতিবেদনটি ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেবে।এ ব্যাপারে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ তদন্তে নিয়োজিত তদন্ত সংস্থার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনাল আমাদেরকে সাঈদীর বিরুদ্ধে তদন্তের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ মোতাবেক তদন্ত প্রতিবেদনটি চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে।’ প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে তদন্ত চলছে। সাক্ষ্যপ্রমাণ আসছে। এসব বিষয় প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।’