সাঈদীর বিরুদ্ধে দুই সাক্ষীকে ফের জেরার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার ও ষষ্ঠ সাক্ষী মানিক পসারিকে আবার জেরা করতে আসামিপক্ষকে অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।আদেশে বলা হয়, ১০ জুনের মধ্যে এই দুই সাক্ষীর যাতায়াত, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ বাবদ পাঁচ হাজার টাকা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আসামিপক্ষকে জমা দিতে হবে।এর আগে রাষ্ট্রপক্ষের প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সাক্ষীকে আবার জেরা করার অনুমতি চেয়েছিল আসামিপক্ষ। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। এ সময় সাঈদী ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।