সাঈদীর বিরুদ্ধে মামলার কার্যক্রম তিন দিন মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার কার্যক্রম আগামী তিন দিনের জন্য মুলতবি করা হয়েছে। আগামী বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আজ মামলাটি শুনানির জন্য উত্থাপিত হলে সাঈদীর অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর আইনজীবীরা মামলার কার্যক্রম তিন সপ্তাহ মুলতবি রাখার আবেদন করেন। এ সময় প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী বলেন, মামলার বিচার কার্যক্রম চলা অবস্থায় তিন সপ্তাহ মুলতবি রাখার কোনো বিধান নেই।উভয় পক্ষের বক্তব্য শেষে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম তিন দিন মুলতবি রাখার আদেশ দেন।কারাবন্দী সাঈদী বর্তমানে বারডেম হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অসুস্থতার কারণে তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।