সাঈদীর বিরুদ্ধে মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ হেলালউদ্দিনকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এদিকে জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রামের দুটি প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্রপক্ষ।গত ২৯ মে সংগ্রামে প্রকাশিত একটি প্রতিবেদনে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষী সিরাজুল ইসলাম ওরফে সিরু বাঙালিকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ও ‘আসামি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।ট্রাইব্যুনাল এ সময় বলেন, ‘বিচারিক কার্যক্রমে আমরা দেশের সব মানুষের কাছ থেকে সহযোগিতা চাই। সাক্ষী একজন সম্মানিত মানুষ। তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলা যায় না। এ ধরনের শিরোনাম গ্রহণযোগ্য নয়।’