সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী বাসুদেব মিস্ত্রি (৫৪) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রোববার জবানবন্দি দিয়েছেন।জবানবন্দিতে বাসুদেব বলেন, তিনি ও তাঁর বাবা এ মামলার অপর এক সাক্ষী মানিক পসারীর বাড়িতে কাঠমিস্ত্রির কাজ করতেন। ১৯৭১ সালের ৮ মে ওই বাড়িতে কাজ করা অবস্থায় পাকিস্তানি সেনারা সেখানে যায়। ঘরবাড়ি লুট করে আগুনে পুড়িয়ে দেয়। এরপর পাকিস্তানি সেনারা ওই বাড়ি থেকে মফিজ ও ইব্রাহিম কুট্টিকে ধরে নিয়ে যায়। মফিজকে রাজাকাররা ক্যাম্পে নিয়ে যায় এবং কুট্টিকে পাকিস্তানি সেনারা গুলি করে মেরে ফেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান সাক্ষীর জবানবন্দি নেন। পরে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে জেরা শুরু করেন। দুপুর ১২টার দিকে সাক্ষী শারীরিকভাবে অসুস্থ বোধ করায় ট্রাইব্যুনালের কার্যক্রমে বিরতি দেওয়া হয়। বেলা দুইটা থেকে আবার জেরা শুরু হবে।