সাঈদীর বিরুদ্ধে রায় যেকোনো দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুনরায় যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এতে মামলাটি আবার রায়ের জন্য অপেক্ষাধীন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।বেলা একটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী দ্বিতীয় দফায় আসামিপক্ষের দেওয়া যুক্তি খণ্ডন শেষ করেন। এর আগে গত ৬ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষে এই মামলা রায়ের অপেক্ষায় ছিল। কিন্তু ১৩ ডিসেম্বর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলে পুনর্গঠিত ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে আবার মামলার সারসংক্ষেপ ও আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এ জন্য রাষ্ট্রপক্ষকে দুই দিন ও আসামিপক্ষকে তিন দিন নির্দিষ্ট করে দেওয়া হয়। ১৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ দ্বিতীয়বারের মতো যুক্তি উপস্থাপন শেষ করে। আসামিপক্ষ শুরু করে ২০ জানুয়ারি। সাত দিন যুক্তি উপস্থাপন শেষে গতকাল তা শেষ করে আসামিপক্ষ। এরপর বেলা সাড়ে তিনটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী পাল্টা যুক্তি দিতে শুরু করেন। আজ তা শেষ করেন।মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশএদিকে, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত আগামী ৩ মার্চের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। ওই দিন তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে হবে।