সাঈদীর বিরুদ্ধে সাংবাদিক আবেদ খানের জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী সাংবাদিক আবেদ খানের জেরা শেষ হয়েছে।আসামিপক্ষের আইনজীবীরা আজ রোববার তাঁকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন।গত ১৬ ফেব্রুয়ারি আবেদ খান ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন। পরে তাঁর জেরা অসমাপ্ত অবস্থায় ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম তাঁকে জেরা করেন। বিকেল পাঁচটার দিকে জেরা শেষ হয়।ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হলে আবেদ খান সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানের মাধ্যমে একজন সাংবাদিক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে দেশের বিশাল জনগোষ্ঠীর আগ্রহ আছে। এ ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে।’ সেই রাজনৈতিক ও পেশাগত বিশ্বাস থেকে তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন বলে জানান।