সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কাল পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এ আদেশ দেন।এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাক্ষীর ব্যক্তিগত সমস্যা থাকায় কার্যক্রম মুলতবির আবেদন জানান।