সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের বিষয়ে আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের বাকি সাক্ষীদের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে কি না—এ বিষয়ে কাল বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আজ বুধবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আসামিপক্ষের শুনানি শেষ হয়। শুনানিতে সাঈদীর আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, সাক্ষীদের জেরা করার সুযোগ না পেলে আসামিপক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।শুনানি শেষ হলে ট্রাইব্যুনাল কাল আদেশের জন্য দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষ গতকাল মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি করেছিল।এ ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি শুরু হয়েছে। আইনজীবী মুন্সি আহসান কবীরের অভিযোগ থেকে মুজাহিদের অব্যাহতি চেয়ে করা আবেদন উপস্থাপন শুরু করেছেন। শুনানির পরবর্তী দিন আগামী ২ এপ্রিল ধার্য করা হয়েছে।এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের শুনানি হবে ১ এপ্রিল।