সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পঞ্চম সাক্ষী মাহতাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মাহতাব উদ্দিন হাওলাদার (৫৫)।বিচারপতি নিজামুলের হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাহতাব উদ্দিন আজ মঙ্গলবার এ জবানবন্দি দেন। জবানবন্দিতে মাহতাব বলেন, ‘১৯৭১ সালের ২ জুন পিরোজপুরের উমেদপুর গ্রামে রাজাকার দেলাওয়ার হোসাইন শিকদার ওরফে সাঈদী, সেকান্দার শিকদার, দানেশ আলী মোল্লা ও মোসলেম মাওলানা পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে হিন্দুপাড়ার ২০-২২টি ঘরে লুটপাট চালায় এবং অগ্নিসংযোগ করে। এরপর বিশা বালিকে নারিকেল গাছের সঙ্গে বেঁধে রাজাকাররা মারতে থাকতে। পরে দেলাওয়ার হোসাইন শিকদার বর্তমান সাঈদী একজন রাজাকারকে কিছু বললে ওই রাজাকার তাকে গুলি করে হত্যা করে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম সাক্ষী মাহতাব উদ্দিনকে জেরা করছেন।