সাঈদীর মাদ্রাসা থেকে ৩৮ ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বসুপাড়া হাজি ইসমাইল সড়কে অবস্থিত একটি মাদ্রাসার ছাত্রাবাস থেকে আজ সোমবার সকালে ৩৮ জন ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের ৫২ জন ছাত্রকে আটক করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টার দিকে দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্রাবাসে আকস্মিক অভিযান চালায় সোনাডাঙ্গা থানার পুলিশ। সেখান থেকে ওই ছাত্রদের আটক করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ ইদ্রিস আলী দাবি করেছেন, মাদ্রাসার ছাত্রাবাসে হঠাত্ অভিযান চালিয়ে ৫২ জন ছাত্রকে আটক করে নিয়ে গেছে পুলিশ।তবে ৩৮ জন ছাত্রকে আটকের কথা স্বীকার করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান। তিনি বলেন, মঙ্গলবারের হরতালে নাশকতার আশঙ্কায় শিবিরকর্মী সন্দেহে তাদের আটক করা হয়েছে।