সাঈদীর মামলায় তিন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সাক্ষীকে আবার জেরা করার আবেদন জানিয়েছেন আসামি পক্ষ। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হয়।আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম বলেন, রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার, দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন ও ষষ্ঠ সাক্ষী মানিক পসারিকে আবার জেরা করা প্রয়োজন। তিনি শুনানিতে জেরার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী শুনানিতে বলেন, যেসব কারণে তাঁদের (প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ সাক্ষী) আবার জেরার আবেদন করা হয়েছে, এর কোনো প্রয়োজন নেই।পরে ট্রাইব্যুনাল ৩১ মে এ বিষয়ে আদেশের জন্য তারিখ ধার্য করেন।এরপর এই মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালুদ্দীনকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। হেলালুদ্দীনকে আজ ১৩তম দিনের মতো জেরা করা হলো।