সাঈদীর স্ত্রীর বিস্ময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পুনর্বিচারের আবেদন খারিজ হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তাঁর স্ত্রী সালেহা সাঈদী। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি বিস্ময়ের কথা জানান। বিবৃতিতে বলা হয়, বিচারপতি নিজামুল হকের স্কাইপ-সংলাপ ফাঁস হওয়ার পর বিচারের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিজামুল হক ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন, সুপ্রিম কোর্ট থেকেও অনির্দিষ্টকালের জন্য ছুটি নিতে বাধ্য হয়েছেন। ট্রাইব্যুনাল-২ স্বতঃপ্রণোদিত হয়ে স্কাইপ কেলেঙ্কারির হোতা বেলজিয়ামপ্রবাসী আহম্মেদ জিয়াউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এ অবস্থায় বিচারের কার্যক্রম নতুনভাবে শুরু করার আবেদন খারিজ করার রায়ে বিবেকবান মানুষদের বিস্মিত ও হতাশ করেছে।