সাকা চৌধুরী নারায়ণগঞ্জ কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সাকাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়। তাঁকে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জ কারাগারে পৌঁছান। নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মাহবুব আলম প্রথম আলোকে এ কথা জানান। হরতালের আগের দিন মগবাজারে গাড়ি পুড়িয়ে ফারুক হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার সাকাকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ১৬ ডিসেম্বর ভোরে রাজধানীর বনানী এলাকা থেকে সাকা চৌধুরীকে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়।