সাকা চৌধুরীকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) বিরুদ্ধে নড়াইলে দায়ের করা একটি মামলায় আগামী নয় সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময় পর্যন্ত তাঁকে হয়রানি ও গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আজ সাকা চৌধুরী আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে এ আদেশ দেন।এর আগে গত বছরের ১৪ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে এক অনুষ্ঠানে সাকা চৌধুরী আপত্তিকর বক্তব্য দেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা দায়ের করা হয়। ১৮ মার্চ নড়াইলে দায়ের করা এ মামলায় আজ তিনি আগাম জামিনের আবেদন জানান।