সাকা চৌধুরীকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় কাল তাঁকে আদালতে হাজির করা হবে।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলতাফ হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইব্রাহিমের আদালতে গত বছরের ২৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (প্রশাসন) মফিজুর রহমান গত ২১ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেন।এর আগে মোটরযান শ্রমিক লীগের নেতা আবু তাহের ২০০৯ সালের ২০ নভেম্বর বিবিরহাটে এক জনসভায় বক্তৃতায় শেখ হাসিনাকে হুমকি দেওয়ার অভিযোগে সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদোহের মামলা দায়ের করেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় সে সময় পুলিশ এই মামলা নিতে অস্বীকার করে। বাসস।