সাকা চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক মুদ্রাপাচারের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পাশাপাশি এ সময়ের মধ্যে সাকা চৌধুরীকে গ্রেপ্তার বা হয়রানি না করতেও নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার বিকেলে বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।সাকা চৌধুরীর করা আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।আদালতে সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী ফখরুল ইসলাম ও দুদকের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলাটি পরিচালনা করেন।গত বৃহস্পতিবার বিকেলে দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ধানমন্ডি থানায় এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকা চৌধুরী ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর হংকং থেকে যুক্তরাজ্যে আড়াই লাখ মার্কিন ডলার ও এক লাখ হংকং ডলার পাঠালেও দুদকের কাছে দেওয়া সম্পদ বিবরণীতে এ তথ্য গোপন করেছেন। এই টাকা দিয়ে লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে বেক্সিমকো ফার্মার শেয়ার কিনেছেন তিনি।দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, সিঙ্গাপুরের কুইন্টিনা হোল্ডিং নামের একটি কোম্পানির মাধ্যমে এই শেয়ার কেনা হয়েছে। অথচ বাংলাদেশের আইন অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিক এই শেয়ার কিনতে পারবে না। কিন্তু সাকা চৌধুরী প্রথমে সিঙ্গাপুরে টাকা পাঠান। সেখান থেকে টাকা যায় হংকংয়ে। সেখানকার স্টিফেন অ্যান্ড অং নামে একটি ব্রোকারেজ হাউসের মাধ্যমে সাকা চৌধুরী ওই শেয়ার কেনেন।