সাকা চৌধুরীর অপরাধ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেজবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন, আনুষ্ঠানিক অভিযোগ এবং প্রাসঙ্গিক নথিপত্র বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পেয়েছেন। এ জন্য তাঁর অপরাধ আমলে নেওয়া হয়েছে। ২৪ নভেম্বর সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। যেহেতু সাকা চৌধুরীর কোনো আইনজীবী নেই, সে জন্য তাঁকে সরাসরি আনুষ্ঠানিক অভিযোগের অনুলিপি দেওয়া হবে। এ জন্য ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রডাকশন ওয়ারেন্ট জারি করেছেন।