সাকা চৌধুরীর আইনজীবীকে প্রত্যাহার করেছেন ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম বদিউজ্জামানকে প্রত্যাহার করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সাকা চৌধুরীর পক্ষে আইনজীবী আহসানুল হক মামলা পরিচালনার ওকালতনামা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে দাখিল করেন। এরই পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এক আদেশে বলেন, এর আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বদিউজ্জামানকে সরবরাহকৃত মামলার কাগজপত্র আজ রোববারের মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে ফেরত দিতে হবে। কাল সোমবার আইনজীবী আহসানুল হক সব কাগজপত্র রেজিস্ট্রার কার্যালয় থেকে সংগ্রহ করবেন।এ ছাড়া সাকা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। ২৩ জানুয়ারি আসামিপক্ষ অভিযোগের বিষয়ে শুনানি করবেন। এ ছাড়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বদিউজ্জামানের করা একটি আবেদনের ওপরও আজ শুনানি হয়। আবেদনের দিনই সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আরজি জানান।এদিকে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি আজ নেওয়া হয়নি। সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলার পর ট্রাইব্যুনাল কার্যক্রম মুলতবি করেন। কাল সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি ও জেরা হবে।কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পুনরায় দাখিলএর আগে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পুনরায় দাখিল করা হয়। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে রাষ্ট্রপক্ষ এটি দাখিল করে।১২ জানুয়ারি এই অভিযোগ পুনরায় দাখিলের সময় ধার্য থাকলেও দাপ্তরিক সময় পার হয়ে যাওয়ায় রেজিস্ট্রারের কার্যালয় সেটি গ্রহণ করেনি।