সাকা চৌধুরীর ওপর নির্যাতন বন্ধে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে আটক থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতন বন্ধে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।আজ বৃহস্পতিবার সকালে সাকা চৌধুরীর ওপর নির্যাতনের প্রতিবাদে সংসদ ভবন প্রাঙ্গণে বিরোধীদলীয় সাংসদদের মানববন্ধন শেষে এ কথা জানিয়েছেন বিরোধীদলীয় চীফ হুইফ জয়নাল আবদিন ফারুক ।জয়নাল আবদিন জানান, ‘মাননীয় স্পিকারের কাছে নবম জাতীয় সংসদের সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, তার প্রতিবাদে আমরা একটা চিঠি দিয়েছি। সেটা উনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রেরণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আজকে আমরা আবারও মানববন্ধন করে তাঁর মুক্তি দাবি করছি এবং তাঁর ওপর যারা শারীরিক নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁর সহকর্মীদের পক্ষে জোর দাবি জানাচ্ছি।’