সাকা চৌধুরীর ওপর নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন। এ ব্যাপারে জাতিসংঘে যাওয়ার কোনো সুযোগ নেই। ঢাকার শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এক মুক্তিযোদ্ধা পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আজ একথা বলেন। খবর বাসসের।মন্ত্রী আরও বলেন, ব্রিটিশ আইনসহ প্রচলিত আইন অনুযায়ী মামলার তদন্তের প্রয়োজনে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের বিধান রয়েছে। এ বিধান অনুসরণ করেই তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছে, ৩৯ বছর ধরে ওইসব অপরাধী দাপটের সঙ্গে ঘুরে বেরিয়েছে। কেউ কেউ মন্ত্রীও হয়েছে।ওইসব অপরাধীর বিচার সম্পন্ন করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। আইনমন্ত্রী বলেন, চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত বিচার-কার্যক্রম শুরু হবে।মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের মধ্যে যারা পালিয়ে আছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।