সাকা চৌধুরীর জামিনের সুযোগ নেই: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী যে মামলায় আটক আছেন, তাতে জামিনের সুযোগ নেই।আজ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন প্যানেলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।আইন প্রতিমন্ত্রী আরও জানান, খুব দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। কারাগারে আটক ও বাইরে আছেন—এমন কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে বলেও তিনি জানান।আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব সহিদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন প্যানেলের সদস্যরা অপরাধ তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন প্যানেলের জন্য প্রয়োজনীয় আরও লজিস্টিক সহায়তা নিয়েও সভায় আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি।