সাকা চৌধুরীর ফাঁসি দাবি করলেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী আজ রোববার যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত আটক সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দাবি করেছেন।সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধাপরাধী অভিহিত করে মহিউদ্দিন চৌধুরী বলেন, বিএনপির নেতারা মনে করেছিলেন সাকা চৌধুরীর গ্রেপ্তারে চট্টগ্রামে ব্যাপক প্রভাব ফেলবে। কিন্তু চট্টগ্রামবাসী তাঁর গ্রেপ্তারকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারের দাবিতে আজ দুপুরে চট্টগ্রামের পুরোনো রেলস্টেশন প্রাঙ্গণে এক গণসমাবেশে মহিউদ্দিন চৌধুরী একথা বলেন।সাবেক মেয়র বলেন, রাজাকার সাকা চৌধুরীর পক্ষে হরতাল ডেকে জনজীবনে দুর্ভোগ আনার জন্য আমীর খসরুর বিরুদ্ধে মামলা করতে হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ ইসহাক মিয়া ও চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু।পরে এই সমাবেশ থেকে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। —বাসস