সাকা চৌধুরীর সভামঞ্চ ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আগমন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া কলেজের কাছে তৈরি সভামঞ্চ ও সাতটি তোরণ গতকাল শনিবার রাতে কে বা কারা ভাঙচুর করেছে।সাকা চৌধুরীর আগমন ঠেকাতে আজ রোববার বেলা সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেখানে মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সভা করছিল।এদিকে এ ঘটনায় আবুল হাশেম রাজ নামের চন্দনাইশ বিএনপির এক নেতাকে আটক করেছে পুলিশ।শেষ খবর পাওয়া পর্যন্ত সাকা চৌধুরী ঘটনাস্থলে পৌঁছাননি।