সাকা হঠাৎ অসুস্থ, বুধবার পর্যন্ত সাক্ষ্য মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আজ সোমবার ষষ্ঠ দিনের মতো নিজেই সাফাই সাক্ষী হিসেবে তাঁর জবানবন্দি দিয়েছেন। মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।সালাউদ্দিন কাদের চৌধুরী জবানবন্দি দেওয়ার সময় হঠাত্ অসুস্থ হয়ে পড়লে মামলার কার্যক্রমের ওপর আজ মুলতবি করা হয়। খবর বাসসের।এর আগে ষষ্ঠ দিনের জবানবন্দিতে সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁর বাবা ফজলুল কাদের চৌধুরীর রাজনৈতিক পরিচয় সম্পর্কিত বিবরণ তুলে ধরেন। এ ছাড়া, সাকা চৌধুরীর পক্ষে করা তিনটি আবেদনের ওপরও শুনানি মুলতবি করা হয়। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির সঙ্গে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি রাখা, তাঁর পক্ষে সাক্ষীর সংখ্যা বাড়ানোসহ তিনটি আবেদনের বিষয়ে পরবর্তী কার্যক্রমের জন্য ওই একই দিন ধার্য করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর করা আবেদনের পক্ষে আজ শুনানি করেন তাঁর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। অন্যদিকে আবেদনের বিরোধিতা করে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও সুলতান মাহমুদ সীমন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ১৭ জুন সাকা চৌধুরীর মামলায় সাফাই সাক্ষ্য নেওয়া শুরু হয়। সাকা চৌধুরীর পক্ষে তিনি নিজেসহ পাঁচজন সাক্ষী সাফাই সাক্ষ্য দেবেন বলে নির্ধারণ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।