সাকাকে গ্রেপ্তার যুদ্ধাপরাধীদের বিচারে বড় পদক্ষেপ: জাফরউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।বিজয়ের ৩৯ বছর পূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, নির্দিষ্ট সময়ে যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে এ সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তাই এ ধরনের ত্বরিত পদক্ষেপ অব্যাহত থাকবে।বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। ওই প্রতিনিধিদলে আরও ছিলেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ। এ সময় তাঁরা সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করেন।