সাকাকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম জানান, ট্রাইব্যুনাল ১৯ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পরোয়ানা তামিলসংক্রান্ত প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। তামিলসংক্রান্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে ট্রাইব্যুনাল ৩০ ডিসেম্বর তাঁকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও তিনি জানান।