সাকার ওপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘে বিচার দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ওপর নির্যাতনের বিষয়ে জাতিসংঘে অভিযোগ করা হবে।আজ মঙ্গলবার সকালে সাকার ধানমন্ডির বাসভবনে তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন বিএনপির দলীয় সাংসদেরা। পরে জয়নাল আবদিন ফারুক সাংবাদিকদের এ কথা জানান। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক করা হয়েছে।পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী অভিযোগ করেন, তাঁদের নজরবন্দি করে রাখা হয়েছে। তাঁরা দেশে-বিদেশে কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে, ই-মেইল মুছে দেওয়া হচ্ছে।