সাকার জন্য হাজারের মধ্যে পাঁচ সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাঁচজন সাক্ষ্য দিতে পারবেন। এর আগে সাকা চৌধুরীর পক্ষে এক হাজার ১৫৩ জন সাক্ষীর তালিকা দেওয়া হয়েছিল। সেখান থেকে পাঁচজনকে বাছাই করা হয়। এর মধ্যে একজন সাকা চৌধুরী নিজে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় আসামিপক্ষের পাঁচজন সাক্ষী নির্ধারণ করে দেন। এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪১তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামকে আসামিপক্ষ জেরা করে। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের সাক্ষ্য নেওয়ার জন্য ১৭ জুন দিন ধার্য করেন।